'পৃথিবীর বাইরে থেকে পৃথিবীটা দেখতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বাপ্পা মজুমদার। এ সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার। খুব ব্যস্ত। এবারের ‘তারকার টি-টোয়েন্টি’র অতিথি তিনি।
বাপ্পা মজুমদার।ছবি: আনন্দ
বাপ্পা মজুমদার।ছবি: আনন্দ

স্ট্রেট বল
নিজের সবচেয়ে প্রিয় গান
‘রানী ঘুমায়।’
প্রথম লেখা গানের প্রথম দুই লাইন
‘লক্ষ্মী সোনা চাঁদের কনা
হাতটি তোমার ধরতে মানা।’
আমার স্টুডিওর নাম
বিএম’স ওয়ার্কস্টেশন।
‘দলছুট’ নামকরণের গল্প
তেমন কোনো গল্প নেই। আমরা বেশ কয়েকটা নাম নিয়ে ভাবছিলাম। ‘দলছুট’ নামটা বোধ হয় সঞ্জীবদা দিয়েছিলেন।
গুগলি
যদি আমার গিটার কথা বলতে জানত
গিটার খুবই ম্যাজিক্যাল একটা বাদ্যযন্ত্র। কথা বলতে পারলে তো ভালোই হতো। দুজন মিলে পরামর্শ করতে পারতাম, কীভাবে আরও ভালো কিছু করা যায়...
সিনেমায় নায়ক চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে
সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করব।
একটা আকাশকুসুম কল্পনা
কল্পনাটা ঠিক আকাশকুসুম না। মানুষ এরই মধ্যে এই স্বপ্ন পূরণ করেছে। আমার জন্য কাজটা কঠিন। পৃথিবীর বাইরে থেকে পৃথিবীটা দেখতে চাই।
একটা লম্বা ছুটি পেলে
ঘুরে বেড়াতাম। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি...এমন কোথাও। পাহাড় খুব টানছে।
ফুলটস
আমার যে গান স্ত্রী চাঁদনীর সবচেয়ে প্রিয়
‘কখনো ইচ্ছে হয়’।
যদি আমার কোনো গানের দ্বিতীয় পর্ব বের করতে হয়
‘পরী-২’ করতে চাই। সাহস পাচ্ছি না।
গায়ক হিসেবে কম্পোজার বাপ্পা আর কম্পোজার হিসেবে গায়ক বাপ্পার সমালোচনা
কম্পোজার হিসেবে বলব, গায়ক বাপ্পাকে আরও অনেক বেশি চর্চা করতে হবে। আর গায়ক হিসেবে বলব, কম্পোজার বাপ্পার আরও অনেক বেশি গান শোনা দরকার।
যে গানের অনুরোধ সবচেয়ে বেশি পাই
‘পরী’, ‘গাড়ি চলে না’, ‘দিন বাড়ি যায়’, ‘সূর্য স্নানে চল’...
বাউন্সার
কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে নিজেকে ‘রিচার্জ’ করার কৌশল
আমি ‘কম্পিউটার গেমস’ খেলতে খুব পছন্দ করি। এ ছাড়া আমার ১৭টা খেলনা হেলিকপ্টার আছে। ওগুলো ওড়াই।
আমাকে নিয়ে শ্রোতাদের যে অভিযোগ
অনেক দিন নতুন কোনো গান পাচ্ছি না।

তারকা হওয়ার সবচেয়ে বড় অসুবিধা
নিজেকে তারকা ভাবা। মানুষ যখন নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে, একটা আত্মতৃপ্তিতে ভোগে, সে বেশিদিন টিকতে পারে না।
শিল্পী হিসেবে অতৃপ্তি
অনেক অতৃপ্তি। তার মধ্যে একটা, নিজেকে যতখানি পরিণত করা দরকার, ততটা পারিনি।

পাওয়ার প্লে
কখনো ইচ্ছে হয়
যদি পেছনের দিনগুলোতে ফিরে যেতে পারতাম
যখন এ সময়ের তরুণদের কণ্ঠে নিজের গান শুনি
খুব ভালো লাগে। প্রেরণা পাই।
শিল্পীদের মধ্যে যার সঙ্গে বোঝাপড়া সবচেয়ে ভালো
অবশ্যই ফাহমিদা নবী আপা।
মঞ্চের ভালো লাগা
পুরো পরিবেশটাই ভালো লাগে। শ্রোতাদের গান শোনার আগ্রহ, চিৎকার, আমার সঙ্গে গলা মেলানো...একটা ভীষণ নেশা কাজ করে।