‘পোকামাকড়ের ঘর বসতি’ ও ‘নরসুন্দর’ ছবির প্রদর্শনী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি প্রয়াত তিন চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ, মিশুক মুনীর ও আক্তারুজ্জামান স্মরণে স্মৃতিচারণা অনুষ্ঠান হবে আজ বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে। অনুষ্ঠানের শুরুতে তারেক মাসুদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর এবং অনুষ্ঠান শেষে আখতারুজ্জামানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পোকামাকড়ের ঘর বসতি দেখানো হবে। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোরশেদুল ইসলাম জানান, এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন; থাকবে এই চলচ্চিত্র ব্যক্তিত্বদের নিয়েআলোচনাও।