'পোস্টমাস্টার' নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পোস্টমাস্টার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়া, বিধান কৃষ্ণ রায়
‘পোস্টমাস্টার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়া, বিধান কৃষ্ণ রায়

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘পোস্টমাস্টার’ নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। একই শিরোনামের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বগুড়া থিয়েটারসহ বেশ কয়েকটি সংগঠনের অভিনয়শিল্পীরা। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সুপিন বর্মণ। নির্মাতা জানান, ‘পোস্টমাস্টার’ ছোটগল্পটিকে ঠিক রেখে এর চিত্রনাট্য, সংলাপ ও চরিত্র সংযোজনের কাজটিও করেছেন তিনিই। গেল মাসের শেষের দিকে বগুড়ার বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং হয়েছে। এখন আছে প্রচারের অপেক্ষায়।

‘পোস্টমাস্টার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়া, বিধান কৃষ্ণ রায়
‘পোস্টমাস্টার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়া, বিধান কৃষ্ণ রায়

স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে অভিনয় করেছেন রিয়া, বিধান কৃষ্ণ রায়, সাদেকুর রহমান, মন্দ্রিতা, খন্দকার এনাম ও ইয়া। পরিচালক জানান, আগামী বাইশে শ্রাবণ একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে ‘পোস্টমাস্টার’ চলচ্চিত্রটি।