মাহী। অভিনয় করছেন চলচ্চিত্রে। এরই মধ্যে মুক্তি পেয়েছে তাঁর দুটি ছবি। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চলচ্চিত্র পোড়ামন ।চলচ্চিত্রের ডাক...ইচ্ছা ছিল মডেলিং করব। তাই ফটোশুটও করেছিলাম। ফটোশুটের ছবিগুলো এক আপুর মাধ্যমে জাজ মাল্টিমিডিয়ায় পাঠাই। কিছুদিন পরই তারা আমাকে ডাকে। কথাবার্তার একপর্যায়ে আমাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয়। তা-ও আবার নায়িকা হিসেবে। তখনো জাজ মাল্টিমিডিয়া কোনো ছবি তৈরি করেনি। এ জন্য কোনো কিছু বুঝেও উঠতে পারছিলাম না। প্রস্তাব শুনে ঘাবড়ে যাই। সবকিছু মিলিয়ে মিশ্র অভিজ্ঞতা ছিল।প্রেক্ষাগৃহে প্রথম সিনেমা দেখা...ঢাকার বলাকা প্রেক্ষাগৃহে প্রথম সিনেমা দেখি। তা-ও আবার নিজের সিনেমা! ভালোবাসার রং ছবিটি দেখতে বোরকা পরে গিয়েছিলাম। ‘পোড়ামন’...আমার মুক্তি পাওয়া তৃতীয় ছবি। এর আগে ভালোবাসার রং ও অন্যরকম ভালোবাসা নামে দুটি ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবিতে জুটি হিসেবে ছিলাম আমি ও বাপ্পী। পোড়ামন ছবিতে আমার জুটি সাইমন। পোড়ামন ছবিটি আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। যে সিনেমা বারবার দেখতে ইচ্ছা করে...ববিতা, জাফর ইকবাল ও চম্পা অভিনীত অবুঝ হূদয় আমার সবচেয়ে পছন্দের একটি চলচ্চিত্র। এই ছবিটির নাড়ি-নক্ষত্র সবই আমার মুখস্থ হয়ে গেছে। আমার পড়ালেখা...শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছি। এখনকার ব্যস্ততা...ভালোবাসা আজকাল ছবির শুটিং করছি। এখন গানের শুটিং চলছে। ছবিটিতে আমি শাকিব খানের বিপরীতে অভিনয় করছি। সামনে শুটিং শুরু করব অগ্নি ছবির। এতে আমার চরিত্রটি অ্যাকশনধর্মী। অগ্নি ছবিতে আমার সহশিল্পী আরিফিন শুভ। মনজুর কাদের