‘পৌষ ফাগুনের পালার’ প্রিমিয়ার শো আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় ১৫ জুন থেকে শুরু হবে আফসানা মিমি পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’। আজ রোববার সন্ধ্যা সাতটায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ধারাবাহিকটির প্রিমিয়ার শো হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন নাটকটির পরিচালক, শিল্পী ও কলা-কুশলীরা। এতে অভিনয় করেছেন ফেরদৌসি মজুমদার, হুমায়ূন ফরিদী, রাইসুল ইসলাম আসাদ, কেয়া চৌধুরী, আফরোজা বানু, ত্রপা মজুমদার, হাসান ইমাম, শর্মিলী আহমেদ, জ্যোত্স্না বিশ্বাস, মাসুদ আলী খান, ইন্তেখাব দিনার, সানজিদা প্রীতি, সোহানা সাবা, সাজু খাদেম, দিলীপ চক্রবর্তী প্রমুখ। ধারবাহিকটি প্রচারিত হবে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত নয়টা ২০ মিনিটে।