'প্রজন্ম আগামী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে আজ শুরু হচ্ছে ভ্যারাইটি শো ‘প্রজন্ম আগামী’। প্রচারিত হবে রাত নয়টা ৩৫ মিনিটে। এই অনুষ্ঠানে থাকছে দেশাত্মবোধ আর দেশপ্রেম নিয়ে উদ্বুদ্ধকরণ আলোচনা, গান, নাচ, কবিতা আবৃত্তিসহ নানা কিছু। বিভিন্ন পর্বে অতিথি হিসেবে অংশ নেবেন করভী রাখসান্দ, নিশাত মজুমদার, আক্কু চৌধুরী, সৈয়দা রিজওয়ানা হাসান, ড. শহিদুল আলম, বদিউল আলম মজুমদার প্রমুখ। কবিতা আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা, নাচ করবে সাধনা, সম্প্রীতি ও তুষার। মূকাভিনয় করবেন নিথর মাহমুদ। গান গেয়েছে ব্যান্ড জলের গান, চিরকুট ও ধারক এবং এলিটা, সন্ধি ও সায়ান। আরও থাকছে সাবিরুল ইসলামের কথা। অনুষ্ঠানটি পরিচালনা করছেন শহিদুল আলম সাচ্চু। প্রযোজনা করছেন রেহানা সামদানী।