‘প্রজাপতি’র আবহ সংগীত করলেন আরফিন রুমী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথা ছিল, প্রজাপতি ছবির পুরো আবহ সংগীতের কাজ করবেন হাবিব। কিন্তু সমস্যা তৈরি হয়েছে তাঁর স্টুডিও নিয়ে। হাবিব এখন ব্যস্ত তাঁর স্টুডিওর সংস্কারকাজ নিয়ে। আর তাতে মাসখানেক সময় লেগে যাবে। এদিকে জুলাই মাসে প্রজাপতি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান এনটিভি। শেষে হাবিবের পরামর্শে ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আবহ সংগীতের দায়িত্ব দেন আরফিন রুমীকে। এরই মধ্যে ছবির আবহ সংগীতের কাজ শেষ হয়েছে। আরফিন রুমী জানান, চলচ্চিত্রের গানের সুর ও সংগীত পরিচালনার কাজ অনেক করেছেন; তবে এবারই প্রথম পুরো ছবির আবহ সংগীত করলেন। আর কাজটা শেষ করতে সময় লেগেছে ১০ দিন।