স্পর্শিয়া। বিবিসি মিডিয়া অ্যাকশন তৈরি করেছে ধারাবাহিক নাটক উজান গাঙের নাইয়া । আজ প্রচারিত হেব বিটিভিতে। নাটকটিতে
অভিনয় করেছেন তিনি।

‘উজান গাঙের নাইয়া’...
খুব ভালো একটা নাটক। এখানে আমি ষোড়শী। হঠাৎ বিয়ে হয়। এরপর বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় আমাকে। আসলে বাল্যবিবাহ প্রতিরোধের ব্যাপারে সবাইকে সচেতন করা হয়েছে এখানে। পাশাপাশি গর্ভবতী নারী আর নবজাতকের স্বাস্থ্যের দিকটিও আছে।
এই ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতা...
উজান গাঙের নাইয়া ধারাবাহিক নাটক। কিন্তু এটি তৈরি হয়েছে চলচ্চিত্রের মতো করে। পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ও বাশার জর্জিস তেমনি এক পরিবেশ তৈরি করেন। আমরা শুটিং করেছি মানিকগঞ্জের নবগ্রামে। এখানে পুরো চার মাস কাজ করেছি।
আনিকা...
উজান গাঙের নাইয়া নাটকে আমার চরিত্রটির নাম। এই নাটকে প্রতি পর্বে আমার চরিত্রের কিছুটা পরিবর্তন হয়েছে। আর দর্শক আমাকে নতুন নতুন রূপে দেখবে। শুরুতে আমার ওজন ছিল ৫৩ কেজি। কিন্তু পরে রোগা হওয়ার জন্য আমাকে পাঁচ কেজি ওজন কমাতে হয়েছিল।
চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন...
এই স্বপ্ন অনেক আগে থেকেই দেখছি। উজান গাঙের নাইয়ায় কাজ করার পর ইচ্ছাটা আরও বেড়েছে। তবে এখনই না, আমি এখন ইউল্যাবে মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতক করছি। এ বছরই শেষ হবে। এরপর স্নাতকোত্তর করার জন্য ভারতে যাব। সেখান থেকে ফেরার পর চলচ্চিত্রে অভিনয় করব।
অন্য ধারাবাহিক...
আমার আরও দুটি ধারাবাহিক নাটক আজ প্রচারিত হবে। চ্যানেল আইয়ে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে আর এনটিভিতে ইচ্ছেঘুড়ি৷ ইচ্ছেঘুড়ি তো ব্যাপক হিট। চমৎকার গল্প। এ ছাড়া আলি ফিদা একরাম তোজোর ফ্যামিলি প্যাক নাটকেও কাজ করছি।
নানা চরিত্র...
নাটকে অভিনয় করছি বছর চারেক হলো। এই সময়ের মধ্যে বিচিত্র সব চরিত্রে অভিনয় করেছি। ইদানীং যে চরিত্রগুলোতে কাজ করছি, একটি সঙ্গে অন্যটির কোনো মিল নেই। তাতে আমি নিজে সমৃদ্ধ হচ্ছি।