‘প্রতিদিন টেলি সম্মাননা’ পেলেন আনুশেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশাপূর্ণা দেবীর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক সুবর্ণলতা। ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলায় তা দেখানো হচ্ছে সপ্তাহে ছয় দিন। ধারাবাহিকটির শিরোনাম গান গেয়েছেন বাংলাদেশের আনুশেহ আনাদিল। গানটির জন্য এবার ‘প্রতিদিন টেলি সম্মাননা’ পেলেন তিনি। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক দেওয়া হয় আনুশেহকে। প্রতিবছর এই সম্মাননা পুরস্কারের আয়োজন করছে কলকাতার দৈনিক পত্রিকা প্রতিদিন। সম্প্রতি সুবর্ণলতা ধারাবাহিকের শিরোনাম গানের সুর ও সংগীত পরিচালনার জন্য ‘জি বাংলার গৌরব সম্মান’ পুরস্কার পেয়েছেন তন্ময় বোস। এবার গানটির জন্য তাঁকেও দেওয়া হলো ‘প্রতিদিন টেলি সম্মাননা’।