‘প্রতিবেশিনী’তে তারিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘প্রতিবেশিনী’ অবলম্বনে তৈরি হলো নাটক প্রতিবেশিনী। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে নাটকটি তৈরি করেছেন আবুল হায়াত। নাট্যরূপ দিয়েছেন মমতাজউদদীন আহমদ। নাটকটিতে অভিনয় করেছেন তারিন। গতকাল মাছরাঙা টিভির ‘বিনোদন সারা দিন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তারিন বলেন, ‘সাহিত্যনির্ভর চরিত্রে আমি আগেও অভিনয় করেছি। এ ধরনের নাটকে কাজ করতে আগ্রহবোধ করি সব সময়। এবারও প্রতিবেশিনী নাটকে বিধবা চরিত্রে অভিনয় করে ভালো লেগেছে।’ এ নাটকে আরও অভিনয় করেছেন শাহেদ, জয়, কে এস ফিরোজ প্রমুখ।