‘প্রবলেম চাইল্ড’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা-সমালোচনা যেন তাঁর পিছু ছাড়তে চায় না। যেখানেই যান তিনি, যে কাজেই হাত দেন, সেখানেই ওঠে নানা কথা। বাধে গোল, তৈরি হয় সমস্যা। বন্ধুরা তাই তাঁর নাম দিয়েছেন ‘প্রবলেম চাইল্ড’ বা ‘সমস্যাকাতর শিশু’। না, আদতে তিনি শিশু নন। নামীদামি একজন তারকা। নাম শাহরুখ খান। হ্যাঁ, সব সময় নানা সমস্যায় জর্জরিত থাকেন বলেই বন্ধুরা এই নাম দিয়েছেন তাঁর। টুইটারে লেখা এক বার্তায় খোদ শাহরুখই এ কথা জানিয়েছেন। সম্প্রতি আয়কর কর্মকর্তারা শাহরুখের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সের কার্যালয়ে হানা দেন। ওয়েবসাইট।