‘প্রিয়জনের গান’-এ এবার ফকির আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে প্রচারিত মিউজিক্যাল ব্লগ শো ‘প্রিয়জনের গান’-এ এবারের শিল্পী ফকির আলমগীর। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার মুক্তিসংগ্রামী ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে কাল শনিবারের পর্বে আমন্ত্রণ জানানো হয়েছে ফকির আলমগীরকে। এই সরাসরি অনুষ্ঠানে তিনি স্টুডিওতে বসে দর্শকেরকে পছন্দের গানগুলো শোনাবেন। গানের পাশাপাশি প্রিয় কিছু গান জনপ্রিয় হয়ে ওঠার ঘটনা, গানের সঙ্গে জড়িয়ে থাকা নানা স্মৃতিও শিল্পী দর্শক-শ্রোতার সঙ্গে ভাগাভাগি করবেন। অনুষ্ঠানে তিনি নিজের গানের পাশাপাশি নিজের পছন্দের অন্য শিল্পীর গানও পরিবেশন করবেন। এ অনুষ্ঠানে পছন্দের গান শুনতে কিংবা শিল্পীর কাছ থেকে যেকোনো বিষয়ে জানতে ফোন করা যাবে ৮৩৩২৫০৯, ৮৩৩২৭৫৪ নম্বরে। এ ছাড়া এসএমএস করতে pg <> নাম<> গান নিয়ে ইনফরমেশন লিখে পাঠিয়ে দিন ৭১৭১ নম্বরে। ফেইস বুকেও ব্লগ করা যাবে প্রিয়জনের গান গ্রুপে ও পেজ এ। কাল শনিবার বেলা তিনটায় প্রচারিত হবে প্রিয়জনের গান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সুমন সাহা।