‘প্রিয়া আমার প্রিয়া’র পর আবার শাকিব ও সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়া আমার প্রিয়া ছবিটি মুক্তি পায় ২০০৪ সালে। দারুণ ব্যবসাসফল হয়েছিল ছবিটি। এবার ওই ছবির শিল্পী শাকিব খান ও সাহারাকে নিয়ে ভালোবেসে মরতে পারি তৈরি করেছেন বদিউল আলম। প্রথমটিও পরিচালনা করেছিলেন তিনি। জানা গেছে, ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভালোবেসে মরতে পারি।শাকিব বললেন, ‘ভালোবেসে মরতে পারি ছবির গল্প প্রিয়া আমার প্রিয়ার চেয়েও অনেক বেশি সমৃদ্ধ। এ ছবির গানগুলোও চমৎকার। সবকিছু মিলিয়ে ছবিটি নিয়ে আমি খুবই আশাবাদী।’সাহারা বললেন, ‘প্রিয়া আমার প্রিয়া মুক্তির পর অনেকেই শাকিবের সঙ্গে আমার নতুন ছবির ব্যাপারে জানতে চেয়েছিলেন। প্রিয়া আমার প্রিয়া অনেক দিন পর দর্শককে প্রেক্ষাগৃহে নিয়ে এসেছিল; ভালোবেসে মরতে পারিও তেমনিভাবে রেকর্ড তৈরি করবে।’বদিউল আলম বললেন, ‘আমি বিশ্বাস করি, ভালোবেসে মরতে পারি প্রমাণ করবে, বাংলা ছবির দর্শক কমেনি। দর্শক এখনো বাংলা ছবি দেখতে চায়।’