‘প্রেমরোগ’ যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রেমরোগ’ অনুষ্ঠানে প্রেমরোগ কার হয়েছে?বিপি, মানে বিশ্বপ্রেমিকের। ও পুরান ঢাকার বেকার তরুণ। সহজ-সরল। বাংলা ও ইংরেজি ভুল শব্দ ব্যবহার করে কথা বলে। প্রতি সপ্তাহে সে নতুন নতুন প্রেমে পড়ে। আর সেই প্রেমের গল্প শোনায় এবিসি রেডিওর শ্রোতাদের। বিপির কথা আর তা বলার ধরন শুনে যে কেউ হাসবেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে আরেকটি কথা, আমরা কাউকে জোর করে হাসানোর চেষ্টা করি না। পুরো অনুষ্ঠানেই শুধু প্রেমের গল্প শোনানো হয়?না না, গল্পের ফাঁকে ফাঁকে শ্রোতারা ফোন করেন। ফোনে তাঁরা নিজেদের প্রেমের গল্প আমাদের শোনান। আবার কেউ কেউ গান শোনার জন্য অনুরোধ করেন। সব ধরনের গান—বাংলা, কলকাতার বাংলা, হিন্দি কিংবা ইংরেজি গান প্রচার করা হয়।আর কিছু থাকছে?গল্পের মধ্য দিয়ে পুরান ঢাকার ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। গল্প শোনায় বিপি, এখানে আপনার ভূমিকাটা কী?আমার ভূমিকা সঞ্চালকের। পুরোটা সময় বিপির সঙ্গে আমি আড্ডা দিই। তার সঙ্গে মজা করি, ঝগড়া করি, শ্রোতাদের সঙ্গে কথা বলি। নানা কিছুর মধ্য দিয়ে পুরো তিন ঘণ্টা আমরা সবাইকে শুধুই বিনোদন দিতে চাই। বিপি চরিত্রে কে কাজ করছেন?সবার কাছে তিনি বিপিই থাকুন। তাতেই একটা আকর্ষণ থাকে, মজা থাকে। আমরা তার ব্যাপারে কিছু জানাতে চাই না। কোন ধরনের শ্রোতার জন্য এই অনুষ্ঠানটি সাজিয়েছেন?শুরুতে আমরা একেবারেই সাধারণ শ্রোতাদের কথা ভেবেছি। কিন্তু এখন চিত্রটা পাল্টেছে। অনেক বোদ্ধা শ্রোতাও অনুষ্ঠানটি শুনছেন, ফোন করছেন। আর তরুণদের কাছে তো এরই মধ্যে এবিসি রেডিওর এই অনুষ্ঠানটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে।