‘প্রেমের নাম বেদনা’ ও ‘গেন্দু চোরা’য় এবার সারিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে বৈশাখী টিভিতে তিন পর্বের খণ্ডনাটক প্রেমের নাম বেদনা এবং টেলিছবি গেন্দুচোরা ও তার ভাই বেরাদার আলোচিত হয়েছে। তাই এবার কোরবানির ঈদের জন্য এ দুটির সিকুয়্যাল তৈরি হচ্ছে। আর এবার এ দুটিতে যোগ হলেন সারিকা। প্রেমের নাম বেদনার পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, নাটকে নতুন নায়িকা হিসেবেই সারিকা আসবে। পরিচালক সজলের সঙ্গে তার বন্ধুত্ব হবে এবং তারা বিয়ে করবে।অন্যদিকে গেন্দুচোরা ও তার ভাই বেরাদর টেলিছবির পরিচালক এস এ হক অলীক জানান, এই টেলিছবির অন্য শিল্পীদের সঙ্গে এবার যোগ হচ্ছেন সারিকা। সারিকাকে নিয়ে টেলিছবিতে নানা ঘটনা ঘটবে, যা দর্শকদের চমক দেবে।সারিকা বললেন, ‘এরই মধ্যে গেন্দুচোরা ও তার ভাই বেরাদার নাটকের কাজ শেষ করেছি। আর প্রেমের নাম বেদনার কাজ শুরু হবে আজ বুধবার। দুটি গল্পই খুব মজার। দারুণ আনন্দ পাচ্ছি।’