‘প্লিজ, আন্টি ডেকো না, আপু ডাকো!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিতা চৌধুরী। জনপ্রিয় অভিনয়শিল্পী। অভিনয় করছেন কয়েক দশক ধরে। আজ দুপুরে তাঁর অভিনীত টেলিছবি গ্রহণকাল প্রচারিত হবে চ্যানেল আইয়ে।‘গ্রহণকাল’-এর গল্পটি...নাটকের গল্পে বেশ রহস্য আছে। এখনই তো বলে দেওয়া যাবে না! কৌশিকের (পরিচালক কৌশিক শংকর দাশ) সঙ্গে আমি আগেও কাজ করেছি। তবে এবারই প্রথম তার টেলিছবিতে মূল ভূমিকায় অভিনয় করলাম। আমি ও আমার ছেলেকে নিয়ে গল্প।তরুণদের কাজ প্রসঙ্গে...অনেক তরুণ পরিচালকের সঙ্গেই কাজ করছি। তাদের দৃষ্টিভঙ্গিটা অন্য রকম। তবে তাদের সঙ্গে কাজ করতে আমার কোনো সমস্যা হয় না। তারা আমাকে দারুণভাবে গ্রহণ করে। শুধু একটা কথাই তাদের বলতে হয়, ‘আমাকে প্লিজ, আন্টি ডেকো না, আপু ডাকো! হা হা হা!’তরুণ পরিচালকদের উদ্দেশে...কখনো কখনো ওরা স্ক্রিপ্ট ছাড়া কাজ করে। পুরোপুরি স্ক্রিপ্ট ছাড়া তো কাজ করা যায় না। একটি মূল স্ক্রিপ্ট থাকলে সেটি হয়তো আমরা নিজের মতো সাজিয়ে নিতে পারি। কিন্তু একটি অবকাঠামো থাকতেই হবে।আমার অভিনীত একটি নাটক যদি রিমেক করতে হয়...আমি সে ক্ষেত্রে বরফগলা নদীর কথা বলব। জহির রায়হানের লেখা অসাধারণ একটি নাটক! ফেরদৌসী মজুমদার, সুবর্ণা মুস্তাফা, রওশন জামিলসহ আরও অনেকে ছিলেন।সেকাল বনাম একাল...মূল পার্থক্যটা হলো অনেক চ্যানেল। এতগুলো চ্যানেল থাকার ব্যাপারটা কিন্তু আমি অপছন্দ করছি না। বেশি চ্যানেল থাকলে প্রতিযোগিতা হবে, এটা খুবই দরকার। সমস্যা হলো, চ্যানেল আছে, কিন্তু প্রতিযোগিতাটা সেভাবে দেখছি না।মঞ্চে এখন যা করছি...আবুল হায়াত ভাইয়ের লেখা সূচনা নাটকটি মঞ্চস্থ করছি স্টেজ ওয়ানের সঙ্গে। দেশের পরিস্থিতির সঙ্গে মানানসই।চলচ্চিত্রের কাজ...ইফতেখার আহমেদ ফাহমীর টু বি কন্টিনিউড ছবিতে অভিনয় করলাম। খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় করলাম জোনাকির আলো। আদম দৌলার চলচ্চিত্র বৈষম্য। আর শিগগিরই কাজ শুরু করব অনিকেতের কড়া রোদ ছবিতে।এই মুহূর্তের স্বপ্ন...আসছে নভেম্বরে আমার মেয়ের বিয়ে। এখন একটাই চাওয়া, সবকিছু যেন ঠিকঠাকভাবে হয়। মো. সাইফুল্লাহ