‘পড়শী’ চরিত্রে পড়শী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পী পড়শী প্রথম অভিনয় করেছিলেন ‘স্যালুট’ নামের একটি খণ্ড নাটকে। সম্প্রতি আবারও অভিনয় করতে যাচ্ছেন পড়শী। তবে এবার একটি টেলিছবিতে, ‘পড়শী’ নামের একটি চরিত্রে অভিনয় করবেন তিনি।২০০৮ সালের চ্যানেল আই খুদে গানরাজের দ্বিতীয় রানারআপ, কণ্ঠশিল্পী পড়শী প্রথম অভিনয় করেছিলেন আলম আশরাফ পরিচালিত নাটকে। বছরখানেক আগে নাটকটি আরটিভিতে প্রচারিত হয়েছিল। অবশ্য সে নাটকে পড়শীর উপস্থিতি ছিল খুব অল্প সময়ের জন্য। এবার তিনি অভিনয় করছেন জাফরীন সাদিয়ার লেখা টেলিছবিতে—নাম ‘রিদম’। ১৯ জুলাই উত্তরায় মাসুদ রহমান পরিচালিত এ টেলিছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি।প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে পড়শী বলেছেন, ‘আমি আসলে পুরোদস্তুর গানের মানুষ। গান নিয়ে থাকাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। অভিনয় খুব একটা যে বুঝি, তা নয়। বছরখানেক আগেও অনুরোধের পরিপ্রেক্ষিতে একটি নাটকে অভিনয় করেছিলাম। সে নাটকে আমার উপস্থিতিও ছিল খুব অল্প সময়ের জন্য।’রিদম সম্পর্কে পড়শী বলেন, ‘প্রথমদিকে রিদমে অভিনয় করতে খুব একটা আগ্রহ ছিল না। চিত্রনাট্য পড়ার পর দেখলাম, এটি আসলে সংগীতজগতের ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে। অনেক ভেবে শেষ পর্যন্ত রাজি হয়েছি।’পড়শী আরও বলেন, ‘এখানে কিন্তু আমাকে পড়শী হিসেবেই দেখানো হবে। জানি না, কী হবে? তবে চেষ্টা থাকবে ভালোভাবে কাজটি করার।’নিজের অভিনীত চরিত্র সম্পর্কে পড়শী বলেন, ‘এখানে আমাকে এ প্রজন্মের একজন সম্ভাবনাময় কণ্ঠশিল্পী হিসেবেই দেখানো হবে। ক্যারিয়ারের উন্নতির ক্ষেত্রে একজন শিল্পী যে সংগ্রাম করে থাকেন, তা-ই আমার চরিত্রের মাধ্যমে উপস্থাপন করা হবে।’এদিকে পড়শী প্রসঙ্গে মাসুদ রহমান বলেন, ‘টেলিছবিটির গল্পে এমন একজনকে খুঁজছিলাম যে আসলে সংগীত-সংশ্লিষ্ট বিষয়গুলোকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারবে। সে হিসেবে আমার কাছে পড়শীকে যোগ্য মনে হয়েছে। আমার বিশ্বাস, পড়শী নিজেও সেটা ভালোভাবে করতে পারবে।’এরই মধ্যে উত্তরায় এক দিন ‘রিদম’ টেলিছবির শুটিং করা হয়েছে। এতে অংশ নিয়েছেন অপূর্ব, ফারিয়া ও প্রত্যয় খান। টেলিছবিটিতে অপূর্বকে একজন নামকরা সংগীতপরিচালকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আর ফারিয়াকে দেখানো হবে অপূর্বর স্ত্রী হিসেবে।