‘ফণা’র ৫০তম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শব্দাবলীর ফণা নাটকটির সুবর্ণজয়ন্তী হতে যাচ্ছে। পদাতিক নাট্য সংসদ টিএসসি আয়েজিত সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ৫০তম এই বিশেষ প্রদর্শনী আজ অনুষ্ঠিত হবে। সামরিক শাসন, যুদ্ধ, নৃশংসতার বিপরীতে মুৃক্তিকামী গণমানুষের প্রয়াস নিয়েই নাটকটির গল্প। এটি লিখেছেন শাহমান মৈশান আর নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। ৫০তম এই বিশেষ প্রদর্শনী উপলক্ষে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে সুদীপ বলেন, ‘২০১০ সালের প্রথম দিকে নাটকটি মঞ্চে আসে। জেলা শহরের একটি নাটক, এত কম সময়ে এতগুলো প্রদর্শনী করতে পারাটা বড় প্রাপ্তি। এবং এটা সম্ভব হয়েছে দর্শকের কারণেই। এ জন্য দর্শকের কাছে আমরা কৃতজ্ঞ। এ ছাড়া বরিশাল শব্দাবলীর স্টুডিও নাট্যচর্চাও নাটকটিকে দর্শকের কাছে পৌঁছে দিতে সম্ভব করেছে।’নাটকটিতে অভিনয় করেছেন শিশির, শামীম, নাবিলা, শুভ্রু, হাবিব, মান্না, তপু, শুব, নীপা মনোয়ার প্রমুখ।