'ফরেস্ট গাম্প' আবার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান ফরেস্ট রান! কিংবা, জীবনটা চকলেটের বাক্সের মতো! সংলাপগুলো নিশ্চয়ই এখনো ভোলেননি টম হ্যাংকসের ভক্তরা৷ ১৯৯৪ সালে অসাধারণ এক ছবি নিয়ে হাজির হয়েছিলেন হ্যাংকস৷ রবার জেমেকিস পরিচালিত ফরেস্ট গাম্প ছবিটি সর্বকালের অন্যতম সেরা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে৷ সেই ছবিটি নতুন করে মুক্তি দেওয়া হচ্ছে আবার। অস্কারে মনোনয়ন পেয়েছিল ১৩টি বিভাগে, জিতেছিল ছয়টিতে৷ হ্যাংকস পেয়েছিলেন সেরা অভিনেতার অস্কার৷ ছবিটি আবার মুক্তি দেওয়া হবে এ বছর সেপ্টেম্বরে। পিটিআই।