‘ফাইন্ডিং নিমো’র পর ‘ফাইন্ডিং ডোরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইন্ডিং নিমোর সিক্যুয়েল হিসেবে তৈরি হবে ফাইন্ডিং ডোরি। ছবিটি মুক্তি পাবে ২০১৫ সালের ২৫ নভেম্বর। ছবিতে ‘ডোরি’র চরিত্রে কণ্ঠ দেবেন ইলেন ডিজেনারেস। ফাইন্ডিং নিমোতেও কণ্ঠ দিয়েছিলেন তিনি; বললেন, ‘এর জন্য আমি অনেক অনেক দিন ধরে অপেক্ষা করছি। এত দেরি হলো বলে আমি বিরক্ত নই। তবে এই সময়টা তারা কাজে লাগিয়েছে। চিত্রনাট্য দারুণ হয়েছে। প্রথম ছবিতে যা যা আমার পছন্দের ছিল, তার সব এই ছবিতে আছে।’ছবিটি পরিচালনা করবেন অ্যান্ড্রু স্ট্যানটন। ফাইন্ডিং নিমো যেখানে শেষ হয়েছিল, তার এক বছর পর থেকে শুরু হবে ফাইন্ডিং ডোরির ঘটনা। পুরোনো চরিত্রগুলোর পাশাপাশি কিছু নতুন চরিত্রও যোগ করা হবে এই ছবিতে। এপি।