‘ফিফটি শেড’ ছবিতে নেই এমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়া জাগানো উপন্যাস ফিফটি শেডস অব গ্রে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হতে পারে। আর তাতে আনাস্তাশিয়া স্টিল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এমা ওয়াটসন। খবরের দ্বিতীয় অংশটা উড়িয়ে দিয়েছেন এমা। বললেন, ‘আমি তো বইটাও পড়িনি। চিত্রনাট্য তো দূরের কথা।’ আরও বললেন, ‘গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু ছবিটি নিয়েও এমন হয়েছিল। এতে নাকি আমার অভিনয় করার কথা। কিন্তু আমি সেই ছবিটারও চিত্রনাট্য পড়িনি। গুজব তো গুজবই। এ নিয়ে ৬০টি প্রতিবেদন লেখা হোক, আর তিন-চারটি হোক।’ এএনআই।