‘ফির মিলে সুর’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাতটায় জুম টিভিতে প্রথমবারের মতো প্রচার করা হয় ঐক্যের বিখ্যাত গান ‘মিলে সুর মিল মেরা তুমহারা’র পুনর্নির্মিত সংস্করণ। বিভেদ ভুলে ঐক্য ও ধর্মনিরপেক্ষতার ডাক দেওয়া হয়েছে এই গানে। গত সোমবার মুম্বাইয়ের শহরতলিতে আনুষ্ঠানিকভাবে গানটি অবমুক্ত করেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। মূল গানের শিল্পী ভীমসেন যোশি। ১৯৮৮ সালের ১৫ আগস্ট এটি দূরদর্শনে প্রথম প্রচার করা হয়। মূল গানে যাঁরা ছিলেন, তাঁরা হচ্ছেন—লতা মুঙ্গেশকর, অমিতাভ বচ্চন, কমল হাসান, বালামুরলিকৃষ্ণণ, প্রকাশ পাড়ুকোন। নতুন সংস্করণে রয়েছেন অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠি প্রমুখ। ওয়েবসাইট।