‘ফিরে এসো বেহুলা’ আর ‘এবং কান্না’ ছবির গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির রুশ সাংস্কৃতিক কেন্দ্রে হয়ে গেল ফিরে এসো বেহুলা ও এবং কান্না চলচ্চিত্রের অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অগ্নিবীণা থেকে প্রকাশিত অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন নাসির উদ্দীন ইউসুফ। অনুষ্ঠানে ছবি দুটির নির্বাচিত দৃশ্য দেখানো হয়। ছবি দুটির গান গেয়ে শোনান অর্জুন, আবিদা ও তানভীর সজীব আলম। তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, ইন্তেখাব দিনার, হুমায়ুন ফরীদি, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম ও তৌকীর আহমেদ। মারুফ হোসেন পরিচালিত এবং কান্না ছবিতে অভিনয় করেছেন অশোক ব্যাপারী, তৌফিকুল ইসলাম ইমন ও ফখরুল হাসান বৈরাগী।