‘ফিরে চল মাটির টানে’ এবার স্কুল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ের হূদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ‘ফিরে চল মাটির টানে’ অনুষ্ঠানের কার্যক্রমে প্রথম অংশগ্রহণ করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পর এবার অংশগ্রহণ করল রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুলের পঞ্চম শ্রেণীর ২০ জন শিক্ষার্থী। জানা গেছে, শহরের কোমলমতি শিশুদের চিন্তা, স্বপ্নের ভেতর গ্রাম ও কৃষি বিষয়টি পোক্তভাবে যুক্ত করার জন্যই শাইখ সিরাজ এ উদ্যোগ গ্রহণ করেন। তারই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সি ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর ২০ শিক্ষার্থীকে নিয়ে তিনি মুন্সিগঞ্জের প্রত্যন্ত বাগেশ্বর গ্রামে। সেখানে তারা উত্সবমুখর পরিবেশে কৃষকদের সঙ্গে খেত থেকে আলু তোলার কাজে অংশ নেয়।জানা গেছে, এ কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে শিক্ষার্থীরা কৃষকের কষ্ট ও পরিশ্রম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়েছে।পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে হূদয়ে মাটি ও মানুষ ফেলো হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও কৃষক পরিবারের শিশু-কিশোররা উপস্থিত ছিলেন। সি ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের ২০ শিক্ষার্থীর অংশগ্রহণ ও কার্যক্রম বিষয়ে হূদয়ে মাটি ও মানুষের বিশেষ পর্ব প্রচারিত হবে ১৯ মার্চ শনিবার রাত সাড়ে নয়টায়।