‘ফুলের প্রেমে রবীন্দ্রনাথ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীতের দল উত্তরায়ণ আয়োজন করতে যাচ্ছে ‘ফুলের প্রেমে রবীন্দ্রনাথ’। উত্তরায়ণের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানটি হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। অনুষ্ঠানে অংশ নিতে ওপার বাংলা থেকে আসছে প্রখ্যাত বেহালাবাদক ও সংগীত পরিচালক দূর্বাদল চট্টোপাধ্যায়সহ ছয়জনের একটি দল। পুরো অনুষ্ঠান সঞ্চালনা ও তাতে কবিতা আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ।