‘ফেরারী ফানুস’ ছবির মহরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরারী ফানুস ছবির মহরত হলো গত বুধবার। রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুব জামিল, সৈয়দ সালাহউদ্দিন জাকী ও কাফী খান। অনুষ্ঠানে ফেরারী ফানুস ছবির পরিচালক আবীর শ্রেষ্ঠ তাঁর শিল্পীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১০ ফেব্রুয়ারি ছবির অডিও সিডি প্রকাশ করা হবে। ওই দিন ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে ফানুস উৎসব আয়োজন করা হবে।ফেব্রুয়ারির শেষ দিকে কক্সবাজারে ছবির শুটিং শুরু হবে। ছবিতে অভিনয় করছেন রওনক হাসান, অর্ষা, কাফী খান, রোকেয়া রফিক বেবী, মোহাম্মদ বারী, সাবেরী আলম, এজাজুল ইসলাম, সুমন পাটওয়ারী, ওবিদ রেহান, নয়ন, দেবাশীষ ফনী, আতিক, রিজভী প্রমুখ।