'ফেলুদা' আবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর দীর্ঘ দিন ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। এবার নতুন ফেলুদাকে পাওয়া যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে সন্দীপ রায়ের নতুন ছবি বাদশাহি আংটির শুটিং। ফেলুদার ভূমিকায় অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়। তোপসে কে হবে, সেটি চূড়ান্ত হয়নি।
আবিরের কাঁধে বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রের ভার দেওয়া প্রসঙ্গে সন্দীপ বলেন, ‘ওর সঙ্গে যেখানে ভূতের ভয় ও পরীক্ষায় কাজ করেছি। আমি নিশ্চিত, ফেলুদার ভূমিকায় আবির দারুণ করবে!’
আবির অবশ্য বলছেন, ‘চরিত্রটি নিয়ে ভাবতে গেলে এই মুহূর্তে ভয়ই লাগছে। নির্ভার হয়েই আমি ক্যামেরার সামনে ফেলুদা হিসেবে দাঁড়াতে চাই।’ টিএনএন।