'ফ্রোজেন' গড়ল ইতিহাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ডটা এত দিন ছিল টয় স্টোরি থ্রির দখলে। ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার অ্যানিমেটেড ছবি ছিল এটি। ১০০ কোটি ডলার আয়ের সেই তালিকায় শুধু ঢোকেইনি, ফ্রোজেন ভেঙে দিল টয় স্টোরি থ্রির রেকর্ডও। এখন সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেশন ছবি ফ্রোজেন। ১০৭ কোটি ২৪ লাখ ডলার আয় করেছে ছবিটি। টয় স্টোরি থ্রি আয় করেছিল ১০৬ কোটি ৩১ লাখ ডলার।
কেবল যুক্তরাষ্ট্রের ভেতরেই ফ্রোজেন আয় করেছে ৩৯ কোটি ৭৪ লাখ। যুক্তরাষ্ট্রের বাইরে আয় করেছে ৬৭ কোটি ৪০ লাখ ডলার। শুধু অ্যানিমেশন ছবির তালিকাতেই নয়, সব ধরনের ছবির তালিকাতেও সর্বকালের দশম সেরা ব্যবসাসফল ছবি এখন ডিজনির এই ছবিটি। ইন্ডিয়ান এক্সপ্রেস।