‘বউ চোর’ এবার নাটক থেকে সিনেমায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহেল আরমানের রচনা ও পরিচালনায় ‘বউ চোর’ নাটকটি প্রচারিত হয়েছিল ২০০৩ সালে। নাটকটিতে তারিন ও সোহেল আরমানের অভিনয় বেশ প্রশংশিত হয়েছিল। এবার সেই নাটকটি নিয়ে সিনেমা তৈরির কথা চিন্তা করেছেন সোহেল আরমান। আগামী ঈদের পরই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে সিনেমার পাত্র-পাত্রী কে হবেন, তা এখন পর্যন্ত চূড়ান্ত কিছু জানাতে পারেননি পরিচালক সোহেল আরমান।‘বউ চোর’ নাটকটিকে সিনেমায় রূপান্তর প্রসঙ্গে সোহেল আরমান বলেন, ‘আসলে নাটকটির জনপ্রিয়তার কথা ভেবে আমরা এটিকে সিনেমায় রূপান্তরের কথা ভেবেছি অনেক আগেই। এখন শুধু প্রযোজকের অপেক্ষা। প্রযোজক ঠিক হয়ে গেলে নায়ক-নায়িকা চূড়ান্ত করে ফেলব। আমার বিশ্বাস, বউ চোর নাটকটির মতো ছবিটিও বেশ উপভোগ্য হবে।’বর্তমানে সোহেল আরমান ‘এই তো প্রেম’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটির গানের অ্যালবাম গত ঈদে প্রকাশিত হয়। গানগুলো শ্রোতারা বেশ ভালোভাবেই গ্রহণ করেছে বলে জানান তিনি।