প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রথিতযশা ৪০ জন শিল্পীর শতাধিক শিল্পকর্ম নিয়ে আজ শনিবার থেকে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে শুরু হবে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী। যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে ‘সমতট সোনারগাঁ’ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যায় চিত্রশালা মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গতকাল একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিল্পী হাশেম খান, আলোকচিত্রী আবু তাহের, একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মো. মনিরুজ্জামান ও সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনাক হোসেন।