‘বঙ্গশ্রী’ সম্মান পাচ্ছেন সাত গুণী বাঙালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবারই প্রথম চালু করছে ‘বঙ্গশ্রী’ সম্মান। কৃতী বাঙালিদের দেওয়া হবে এই সম্মান। গত রোববার সাতজন কৃতী বাঙালির নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ জুলাই কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে। এবার ‘বঙ্গশ্রী’ সম্মান পাচ্ছেন সংগীতশিল্পী মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায় ও দ্বিজেন মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী অমলা শংকর, সাহিত্যিক মহাশ্বেতা দেবী, অভিনয়শিল্পী হারাধন বন্দ্যোপাধ্যায় ও সুপ্রিয়া দেবী।