‘বনলতা সেন’ মীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতার বনলতা হবেন লাক্স-চ্যানেল আই তারকা মীম। লাবণ্য ও বনলতা নামের নাটকটি লিখেছেন মশিউল আলম, পরিচালনা করেছেন আকরাম খান। ২০ অক্টোবর নাটকটির শুটিং শুরু হবে নাটোরে।মীম বললেন, ‘এ নাটকে জীবনানন্দের একটি চরিত্র আছে। আর ওটা করছেন আজাদ আবুল কালাম। এবারই প্রথম ওনার সঙ্গে কাজ করব। “বনলতা সেন” কবিতাটি তো অনেক পড়েছি। অনেকের মতো আমিও কল্পনায় বনলতা সেনের চরিত্রটি ভাবতাম। মনে মনে তাঁর চেহারাটা তৈরি করার চেষ্টা করতাম। বলতে পারেন, বনলতা সেন আমার স্বপ্নের চরিত্র। এবার এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি, সত্যিই খুব ভালো লাগছে।’এই নাটকে ‘লাবণ্য’ চরিত্রে অভিনয় করবেন নাজনীন চুমকি।মীম তাঁর অন্যান্য কাজ প্রসঙ্গে বললেন, ‘এরই মধ্যে শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় লোহার কানন নামের একটি নাটকে র‌্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করেছি। এখন নরসিংদীতে নুরুল আলম আতিকের পরিচালনায় একটি টেলিছবির কাজ করছি। এখানে আমার বিপরীতে অভিনয় করছেন হিল্লোল।’