‘বন্ড অন বন্ড’ নিয়ে রজার মুর
১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তুমুল জনপ্রিয় জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা রজার মুর। চলতি বছরের অক্টোবরে তাঁর লেখা ‘বন্ড অন বন্ড’ বইটি প্রকাশ হতে যাচ্ছে। বইটিতে তিনি বন্ড চরিত্রে তাঁর অভিনয়ের অভিজ্ঞতাসহ আরও নানা বিষয় নিয়ে লিখেছেন। জানিয়েছে কন্ট্যাক্ট মিউজিক।এ প্রসঙ্গে মুর বলেন, ‘বন্ড-সম্পর্কিত অনেক কিছুই জানা যাবে এ বই থেকে। মার্টিনি এবং সেক তৈরির রেসিপি, কোথায় বন্ডের পোশাক কিনতে পাওয়া যায়—এসব তথ্যের পাশাপাশি আমার সবচেয়ে প্রিয় বন্ড গার্ল কে, তার তথ্যও মিলবে বইটিতে। মুর জানান, বন্ড ছবির খলনায়ক, লোকেশন, গাড়ি থেকে শুরু করে বন্ডের ব্যবহূত বিভিন্ন যন্ত্র সম্পর্কে বিস্ময়কর অনেক তথ্যও ঠাঁই পেয়েছে বইটিতে। তিনি বলেন, ‘যতটা সম্ভব সহজ সরল করেই সবকিছু লেখার চেষ্টা করেছি আমি। বইটিতে ভয়ংকর অনেক স্থিরচিত্র দেখারও সুযোগ পাবেন সবাই। সত্যি বলতে কি, সবগুলো ছবিতেই আমাকে দেখতে চমত্কার লাগবে।’ উল্লেখ্য, লেখালেখির জগতে রজার মুরের বিচরণ এবারই প্রথম নয়। এর আগে ২০০৮ সালে প্রকাশিত হয়েছিল তাঁর লেখা আত্মজৈবনিক গ্রন্থ ‘মাই ওয়ার্ল্ড ইজ মাই বন্ড’।