‘বন্ধুকে’ নিলামে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিচার্ড গিয়ারকে সবাই অভিনেতা হিসেবে চেনে। কিন্তু তিনি যে চমৎকার একজন গিটারবাদক এ কথা হয়তো অনেকেরই অজানা। শুধু কি তাই! অভিনয়ের পাশাপাশি গত ২০ বছর তিনি অসংখ্য গিটার কিনে তাঁর সংগ্রহে রেখেছেন। গিয়ারের সংগ্রহশালায় সিএফ মার্টিন, গিবসন ও ফেন্ডার অ্যান্ড ইনস্ট্রুমেন্টস ব্র্যান্ডের গিটার রয়েছে। গিটারগুলো তিনি নিলামে বেঁচে দেবেন বলে জানিয়েছেন। নিলাম ডাকের প্রতিষ্ঠান ক্রিস্টি গত বুধবার এ তথ্য জানায়। আগামী ১১ অক্টোবর নিউইয়র্কে নিলামে তোলা হবে গিটারগুলো। ‘সুসময় ও দুঃসময়ে এগুলো আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। কোনো সংগ্রহশালা করার ইচ্ছা আমার ছিল না। যখনই পছন্দ হয়েছে, তখনই গিটার কিনেছি।’ বললেন রিচার্ড গিয়ার। রয়টার্স।