‘বর্ষ নব, হর্ষ নব...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলেন অমিতাভ বচ্চন। বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন কবি। ছেলের জন্মদিনে বাবার কাছ থেকে উপহার হিসেবে থাকত একটি কবিতা। তেমনই উপহার পাওয়া একটি কবিতা ‘বর্ষ নব, হর্ষ নব, জীবন কা উৎকর্ষ নব...’। কবিতাটি কোন জন্মদিনে বাবার কাছ থেকে উপহার পেয়েছিলেন, তা আর আজ মনে নেই অমিতাভের। তবে মনে আছে পুরো কবিতাটি। জন্মদিনের আগের দিন বুধবার সন্ধ্যায় কয়েকজন টিভি সাংবাদিক অমিতাভের কাছ থেকে একটি কবিতা শুনতে চেয়েছিলেন। আর তখনই তিনি আবৃত্তি করে শোনালেন ‘বর্ষ নব, হর্ষ নব, জীবন কা উৎকর্ষ নব...’ কবিতাটি।