‘বসে আছি পথ চেয়ে’
মনের মত বর পেতে পথ চেয়ে বসে আছেন বলেই জানিয়েছেন সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বরের খোঁজ পেলেই বরমাল্য দিতে দেরি করবেন না তিনি। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার গানের অ্যালবাম ‘ইন মাই সিটি’ অ্যালবাম প্রকাশের অনুষ্ঠানে নিজের এ আকুলতা প্রকাশ করেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।শিগগিরই হয়তো বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুরের বিয়ের ঢাকঢোল বাজতে শুরু করবে। প্রিয়াঙ্কা চোপড়া যেন এই জুটির বিয়ের পানেই তাকিয়ে আছেন। এ জুটির বিয়ের ঘটনা শুনেই তার মনেও বিয়ের ইচ্ছা জেগেছে। প্রিয়াঙ্কা এ প্রসঙ্গে বলেন, ‘ বিয়ে করতে তো রাজি, কিন্তু আমার জন্য মিস্টার পারফেক্ট কই? তাঁকে যে এখনও খুঁজে পাইনি।’প্রিয়াঙ্কা মজা করে বলেন, ‘ সেই চার বছর বয়স থেকেই বিয়ের স্বপ্ন দেখে আসছি। এখন বিয়ের পিঁড়িতে বসতে রাজি, মা-বাবাও রাজি। কিন্তু মনের মত কাউকে পাচ্ছি না। এটা কারিগরি সমস্যা। এ সমস্যা সমাধান হলেই আর একা থাকব না।’সাইফ-কারিনার বিয়ে প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই জুটির বিয়ে হচ্ছে শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। কারিনার বিয়ে হচ্ছে জেনে খুব ভালো লাগছে। আমার মনে হয়, নতুন জীবনের জন্য এটা সুন্দরতম এক যাত্রার আয়োজন। আমার কাছে মনে হয়-সাইফ ও কারিনা ভালোবাসার সুন্দর একটি দাম্পত্য জীবন গড়ে তুলবে। আমি তাদের বিয়ের দিকেই তাকিয়ে আছি।উল্লেখ্য, সাইফ আলী খান ও কারিনা কাপুর ১৬ অক্টোবর বিয়ে করছেন বলে ঘোষণা দিয়েছেন সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর। তবে বিয়ের তারিখ নিয়ে সাইফ ও কারিনা দুজনই মুখ বন্ধ করে রেখেছেন।