'বহ্নিশিখার বাংলা আমার বাংলা'

ভারতের কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় পশ্চিমবঙ্গের বহরমপুর কলাক্ষেত্র আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে সম্প্রতি রবীন্দ্র সদনে পরিবেশিত হয় বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা’র গীতিনৃত্যালেখ্য ‘বাংলা আমার বাংলা’। সংগঠনটির প্রধান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রথম আলোকে জানান, বাঙালির অস্তিত্ব রক্ষার সংগ্রাম, মূল্যবোধ এবং হাজার বছরের সংস্কৃতির মূল উপজীব্য নিয়ে রচিত হয়েছে এ গীতিনৃত্যালেখ্য।

সংগীত এবং নৃত্যের সঙ্গে পুরো পরিবেশনায় রয়েছে একুশটি গান এবং ছয়টি নৃত্য। দেশবন্দনা, ভাষার গান, জাতিসত্তার গান, রবীন্দ্র-নজরুল-লালন-হাসন-শাহ্ আবদুল করিম-রজনীকান্ত-রাধারমন-গীরিন চক্রবর্তী-কানু ঘোষ, শচীন দেববর্মন, ওস্তাদ মোমতাজ আলী খানসহ বিখ্যাত গীতিকার-সুরকারদের সংগীতের সমাহার ঘটেছে এ গীতিনৃত্যালেখ্য এ।
‘বাংলা আমার বাংলা’ গীতিনৃত্যালেখ্য গ্রন্থনা করেছেন তিনি নিজে। সংগীত পরিচালনায় আবিদা রহমান এবং কোরিওগ্রাফিতে সাহিদা রহমান।

গোলাম কুদ্দুছের নেতৃত্বে বহ্নিশিখার ২২ সদস্যের এ দলে ছিলেন আবিদা রহমান, ঊর্মি হালদার, ফারজানা ওয়ালী, ঝর্ণা বিশ্বাস, গীতা পালমা, সালাহ্উদ্দীন সোহাগ, আমিনুল ইসলাম, সোহাগ চন্দ্র সাহা, আসিফ ইকবাল সৌরভ, অমিতেশ দাস, হাসিন ওয়াসিন ফুয়াদ, সাহিদা রহমান, তাহমিন আমিন, জান্নাতুল ফেরদৌস, লিলিমা শাহ্জাহান, সৌন্দর্য প্রিয়দর্শিনী, তুলশী সাহা, ডালিম কুমার বড়ুয়া, নিয়াজ আহমেদ, হানিফ খান ও তারেক আলী।
