'বাঁচাও, বাঁচাও...': সুবর্ণা মুস্তাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবর্ণা মুস্তাফা
সুবর্ণা মুস্তাফা

‘টেলিভিশনে আজকাল গানের নামে যা হচ্ছে—লিরিকস, সুর, উচ্চারণ...কান্না পায়। বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী... বাঁচাও বাঁচাও...বাঁচাও। এই রে, এখনই তো আবার জর্জরিত হব। শুধু এদের নাম কেন! খুবই সিম্পল। এরা আমার খুব কাছের। এদের ওপর দাবি বেশি।’ এটি বাংলাদেশের গুণী অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফার ফেসবুক স্ট্যাটাস। বর্তমান সময়ে টেলিভিশনে গানের অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে এই মতামত ব্যক্ত করেন সুবর্ণা।

সুবর্ণা মুস্তাফার এই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার লেখেন, ‘ধন্যবাদ দিদি। চেষ্টা আছে, থাকবে।’
ফাহমিদা নবী তাঁর মন্তব্যে লেখেন, ‘সংগীত ভালোবাসতে, বাঁচতে শেখায়। গানের কথা-সুর, সর্বোপরি গায়কিতে যদি সেই স্পষ্টতা না থাকে শ্রোতা আর শিল্পীর মেলবন্ধন তৈরি হবে না। সুবর্ণা আপা, আপনার অধিকারের মান রাখতে চেষ্টা করছি, করব। আপনার এই স্ট্যাটাসের মাধ্যমে চ্যানেলগুলোর বুঝতে হবে, শ্রোতা কী চায়? থ্যাঙ্ক ইউ।’

অভিনয়শিল্পী নাদিয়া আহমেদ সুবর্ণা মুস্তাফার এই স্ট্যাটাসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে লেখেন, ‘একদম ঠিক!’

সংগীত পরিচালক রাজনা সাহাও লেখেন, ‘ইটস ভেরি ট্রু দিদি।’