প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলের এক হাতে যদি থাকে ‘রণতূর্য’, তবে আরেক হাতে ‘বাঁশরী’। তাই তো তিনি মায়াবী কণ্ঠে গেয়েছেন ‘মোর প্রিয়া হবে এসো রানী’, ‘মোরা আর জনমে হংস মিথুন ছিলাম’। নজরুলের কাব্যে ঐতিহ্য ও পুরাণ যেন হাত ধরাধরি করে চলেছে। নজরুলের পঞ্চসত্তার সমন্বয় কবিতা ও গান নিয়ে কোলাজধর্মী নৃত্য ‘বাঁশরী ও তূর্য হাতে কবি’।
জাতীয় নাট্যশালায় পরিবেশিত হয় এটি। পরিবেশন করে চট্টগ্রামের ‘ওডিশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার’। নৃত্যালেখ্যটির নির্দেশনা দিয়েছেন প্রমা অবন্তী।