‘বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ’ মাছরাঙা টিভিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ এপ্রিল জিম্বাবুয়েতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ’। এই সিরিজের দুটি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি। প্রথম টেস্ট শুরু হবে ১৭ এপ্রিল হারারে ক্রিকেট গ্রাউন্ডে। দ্বিতীয়টিও হবে একই মাঠে। এই টেস্ট ম্যাচ শুরু হবে ২৫ এপ্রিল। খেলাগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা দুইটায়। সিরিজের প্রথম এক দিনের ম্যাচ হবে আগামী ৩ মে, দ্বিতীয় ও তৃতীয়টি হবে যথাক্রমে ৫ ও ৮ মে। সব কটি খেলাই অনুষ্ঠিত হবে বুলাওয়েতে। খেলা তিনটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়। টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মে বিকেল সাড়ে পাঁচটায়।