'বাংলাদেশের পথনাটক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাটক আমার নামাজ রোজা/ নাটক আমার পাবন পূজা/ নাটক আমার প্রিয় পিতা/ নাটক আমার মাতাজান।’ আরণ্যক নাট্যদলের এ গানের সঙ্গেই বাংলাদেশের পথনাটক নামে ২৮টি পথনাটকের সংকলন প্রকাশিত হলো গতকাল শনিবার। বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে সংকলনের মোড়ক উন্মোচন হয়। সংকলনটি সম্পাদনা করেছেন পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে আলোচনা পর্বে নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘নাটকের বই প্রকাশ করাই যথেষ্ট নয়। সেটি নাট্যকর্মীদের জন্য সুলভ হতে হবে।’ ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বিশ্বকেন্দ্রের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদারও সে কথায় সায় দিয়ে বললেন, ‘একটা নির্দিষ্ট জায়গায় অন্তত নাটকের বই সুলভ হতে হবে।’ মফিদুল হক বলেন, ‘পুরোনো পাণ্ডুলিপি থেকে এ ধরনের সংকলন প্রকাশ অত্যন্ত কঠিন। এ কঠিন কাজটির জন্য পথনাটক পরিষদকে ধন্যবাদ।’ এ ছাড়া বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।