‘বাংলার ঈদ উত্সব’ উপস্থাপনায় মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পী মমতাজ এবার টিভি দর্শকদের সামনে উপস্থাপিকা হিসেবে হাজির হতে যাচ্ছেন। তাও আবার এক পর্বের অনুষ্ঠান নয়, টানা ছয় পর্বের একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। মমতাজের উপস্থাপনায় নির্মিত অনুষ্ঠানটির নাম ‘বাংলার ঈদ উত্সব’। ২৮ জুন উপস্থাপিকা হিসেবে মমতাজ অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নেবেন।প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘এ পর্যন্ত আমি কোনো অনুষ্ঠান উপস্থাপনা করিনি। তা ছাড়া আমি তো উপস্থাপকও নই। আমাকে সবাই ফোকগানের শিল্পী হিসেবে চিনে থাকেন। যেহেতু অনুষ্ঠানটিও ফোক গান নিয়ে, তাই একধরনের দায়িত্ববোধ থেকেই অনুষ্ঠানটি উপস্থাপনা করতে রাজি হয়েছি। এ ছাড়া পুরো অনুষ্ঠানের পরিকল্পনাটিও আমার ভালো লেগেছে।’মমতাজ আরও বলেন, ‘আসলে ফোকগানের মধ্য দিয়ে আমরা সবাই শেকড়ের টান অনুভব করে থাকি। অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে থাকবে বিভিন্ন অঞ্চলের গান-সম্পর্কিত আলোচনা। এতে করে এ প্রজন্ম লোকগান সম্পর্কেও অনেককিছুই জানতে পারবে বলে আমার বিশ্বাস।’বাংলার ঈদ উত্সব অনুষ্ঠানটি সম্পর্কে মমতাজ বলেন, ‘যত দূর জানি, এখন অনুষ্ঠানটির গান বাছাইয়ের কাজ চলছে। বাংলাদেশের ছয়টি বিভাগের ফোকগান দিয়ে অনুষ্ঠানটি সাজানো হবে। এ ধরনের একটি অনুষ্ঠান উপস্থাপনা আমার জন্য একেবারে অন্য রকম অভিজ্ঞতা হবে বলে মনে করছি। তিনি বলেন, ‘আশা করছি, বাংলার ঈদ উত্সব সবার ভালোলাগার মতোই একটি অনুষ্ঠান হবে।’ছয় পর্বের এ বিশেষ সংগীতানুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি মমতাজ চট্টগ্রাম বিভাগ পর্বে মাইজভান্ডারির বেশ কিছু গানও পরিবেশন করবেন।প্রযোজক রুহুল তাপস অনুষ্ঠানটি সম্পর্কে জানিয়েছেন, বরিশাল বিভাগের ‘রয়ানি পালা’য় বেহুলা-লখীন্দরের পুরো ঘটনাটি অভিনয় ও গানের মাধ্যমে উপস্থাপন করা হবে। সিলেট বিভাগের ‘মণিপুরী রাসলীলা ও নটপালা’ নেচে-গেয়ে পরিবেশন করা হবে। পটচিত্রের সঙ্গে গান এবং সংলাপের সমন্বয়ে ছন্দে ছন্দে পটগান পরিবেশন করবেন খুলনার রূপান্তর ইনস্টিটিউট অব থিয়েটারের শিল্পীরা। ঢাকা বিভাগের ‘গাজীর গানে’ আলাল-দুলাল, জামাল-কামাল প্রভৃতি বিষয় নিয়ে কিছুটা কিসসা ঢঙে পরিবেশন করবেন সাইদুর রহমান বয়াতী ও তাঁর দল। মাইজভান্ডারি পরিবেশন করবেন চট্টগ্রামের শিল্পীরা।মমতাজের উপস্থাপনায় ‘বাংলার ঈদ উত্সব’ অনুষ্ঠানটি প্রচারিত হবে চ্যানেল নাইনে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়।