সুজিত মোস্তফা। সংগীতশিল্পী। বাবা আবু হেনা মোস্তফা কামালের লেখা জনপ্রিয় ১০টি গান গেয়েছেন সুজিত। অ্যালবামের নাম অনেক বৃষ্টি ঝরে। বের করেছে বেঙ্গল ফাউন্ডেশন। বাবা আমাকে যা শিখিয়েছেনবাবার সৃষ্টিশীলতা, মানুষ হিসেবে তাঁর আচরণ, তাঁর ব্যক্তিত্ব—এগুলো ছিল অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর ছিল নানামুখী প্রতিভা। তিনি ছিলেন একাধারে উপস্থাপক, বাগ্মী, গবেষক, কবি, প্রাবন্ধিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দক্ষ প্রশাসক ও প্রখর নীতিমান একজন মানুষ। বাবার সবকিছু তো একসঙ্গে আমার পক্ষে ধারণ করা সম্ভব নয়। তার পরও যতটা সম্ভব নেওয়া যায়, সেই চেষ্টা করি। বাবার লেখা সবচেয়ে প্রিয় গানএটা এককথায় বলা খুব সমস্যা। বাবার সব কটি গানই খুব উল্লেখযোগ্য। এই যেমন ‘তুমি যে আমার কবিতা’ গানটি বাংলা চলচ্চিত্রের সর্বকালের অন্যতম একটি সেরা গান, ‘আমি সাগরের নীল’ আধুনিক বাংলা গানের একটি মাইলফলক, ভাষা আন্দোলনের ওপর বাবার লেখা গান ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে’, দারুণ রোমান্টিক গান ‘তোমার কাজল কেশ’। বাবার সব গানই আমার খুব প্রিয়।বাবার স্মৃতিআমি সব সময়ই গানের মধ্যে থাকতাম। তবে গভীর রাতে গান গাওয়ার অভ্যাস ছিল। তখন আমার রুমের আলোটা নেভানো থাকত। বুঝতে পারতাম, বাবা ঘুম থেকে উঠে কখন যেন নিঃশব্দে এসে সোফায় বসে আমার গান শুনছেন। পরম মমতায় আমাকে আর আমার গানকে তিনি আগলে রাখতেন। বাবার দৃষ্টিতে আমার সুর করা গানবাবার লেখা গান সুর করার কখনো সাহস পেতাম না। তবে নিজে গান লিখে তাতে সুর দিয়ে বাবাকে শুনিয়েছিলাম। তিনি প্রশংসা করেছিলেন। বাবার গানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যতাঁর প্রতিটি গানই উর্যাকৃষ্ট কবিতা। তাঁর গানে গীতলতা থাকে, যা প্রচ্ছন্নভাবে সুরকে আবাহন করে। তাঁর গীতিকবিতাগুলো অনুপ্রাসপ্রধান। তাঁর গানের অন্তর্গত কবিতা এতটাই সমৃদ্ধ যে শুধু গীতিকবিতা হিসেবেই তা আমাকে অন্য জগতে নিয়ে যায়। তার ওপর সুর চরলে গানগুলো অন্য রূপ পায়। বাবার যা ভালোবাসতামবাবার কথা। তাঁর প্রতিটি কথাই মুগ্ধ হয়ে শুনতাম।বাবার গান আমার কণ্ঠেবাবার গানগুলো সব দিক থেকে খুবই সমৃদ্ধ। আর তা যে কাউকে আকৃষ্ট করে। বাবা তো মাত্র ৫৩ বছর বেঁচে ছিলেন। বাবার গানগুলো গাওয়ার সময় মনে হয়, তিনি আমার পাশে চলে এসেছেন। বসে গান শুনছেন। অনেক বৃষ্টি ঝরে...এই অ্যালবামে আমি গেয়েছি খন্দকার নুরুল আলমের সুর করা ‘আকাশে অনেক তারা’ ও ‘নদীর মাঝি বলে’, আবদুল আহাদের ‘অনেক বৃষ্টি ঝরে’, অজিত রায়ের ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে’, আবু বকর খানের ‘শালিক শালিক ময়না’, ‘কথা দিলাম আজকে রাতে’ ও ‘সেই চম্পা নদীর তীরে’, আবু হেনা মোস্তফা কামালের ‘যায় যদি যাক প্রাণ’ এবং আমার সুর করা ‘ডেকেছিলে তুমি’। সব কটি গানের সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি বোস। মেহেদী মাসুদ