‘বায়ান্নর মিছিলে’র ডিভিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাশহীদ আবুল বরকতের জীবন নিয়ে রোকেয়া প্রাচী তৈরি করেছেন তথ্যচিত্র বায়ান্নর মিছিলে। তথ্যচিত্রটির ডিভিডি বাজারে এনেছে লেজার ভিশন। অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী জানিয়েছেন, তাঁর এ তথ্যচিত্রের সবচেয়ে মনে রাখার মতো অংশ হলো, ৫৮ বছর পর বিশ্ববিদ্যালয় থেকে ভাষাশহীদ বরকতের সনদপত্র উত্তোলন। দীর্ঘ চেষ্টা ও পরিশ্রমের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রোকেয়া প্রাচীর হাতে বরকতের সনদপত্র তুলে দেয়। বরকতের জীবনের এমন নানা অজানা অধ্যায়ের সন্ধান দেবে বায়ান্নর মিছিলে।তিনি আরও জানান, ২২ ফেব্রুয়ারি চ্যানেল আইতে দেখানো হবে তথ্যচিত্রটি।