‘বিগ বস’-এ সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৌন বনেগা ক্রৌড়পতি’ নিয়ে আসছেন বলিউডের তারকা অমিতাভ বচ্চন। সনি টিভির এই অনুষ্ঠানকে টেক্কা দিতে চ্যানেল কালারস দ্বারস্থ হয়েছিল শাহরুখ খানের। খবর বেরিয়েছিল, রিয়ালিটি শো ‘বিগ বস’-এর চতুর্থ কিস্তিতে কিং খানকে সঞ্চালকের আসনে দেখা যাবে। কিন্তু গত মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল কালারস কর্তৃপক্ষ এক ঘোষণায় বলেছে, শাহরুখ নন, বিগ বসের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে অভিনেতা সালমান খানের হাতে এবং এটা চূড়ান্ত। আগামী অক্টোবর থেকে বিগ বসের সম্প্রচার শুরু হবে। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ওয়েবসাইট।