'বিগ বস' গওহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানিশা মুখার্জি, সালমান খান ও গওহর খান
তানিশা মুখার্জি, সালমান খান ও গওহর খান

আগের তিনটি মৌসুমে নারীর মাথাতেই উঠেছে মুকুটটি। এবারও তাই হলো। জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘বিগ বস’ জিতলেন একজন নারীই। তানিশা মুখার্জিকে হারিয়ে ‘বিগ বস সেভেন’ জিতেছেন গওহর খান। ১০৪ দিন ধরে টিকে থেকে ট্রফির পাশাপাশি ৫০ লাখ রুপিও পেয়েছেন তিনি।
রিয়েলিটি শো চলার সময়ই সতীর্থ প্রতিযোগী কুশল ট্যান্ডনের সঙ্গে প্রেমে জড়িয়ে আলোচনার জন্ম নেওয়া গওহর তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘পরিবারকে ধন্যবাদ জানাই আমাকে সমর্থন দেওয়ার জন্য। আমি নিজেও এই অনুষ্ঠানের বড় ভক্ত। ভাবিইনি এতদূর আসতে পারব।’
চ্যাম্পিয়ন হতে না পারলেও সততা আর শান্ত স্বভাবের কারণে দর্শকদের মন জিতে নিয়েছেন তানিশা। তিনি বলেন, ‘আমি এতটা ভালোবাসা পাব ভাবিনি। এটা অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা ছিল।’
চূড়ান্ত পর্বে শেষ চারজন প্রতিযোগী হিসেবে গওহর ও তানিশার পাশাপাশি সংগ্রাম সিং আর আজাজ খানও ছিলেন। প্রথমে সংগ্রাম, এরপর আজাজ বেরিয়ে এলে লড়াইটা প্রথম দুজনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত জেতেন গওহরই। পিটিআই।