‘বিগ বস’ নন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগ বস-এর চতুর্থ পর্ব উপস্থাপনা করার প্রস্তাব গিয়েছিল শাহরুখ খানের কাছে। কিন্তু সময়ের অভাবে সায় দিতে পারেননি শাহরুখ খান। ওই সময়টায় ডন ২ ছবির চিত্রধারণের কাজে ব্যস্ত থাকবেন তিনি। অগত্যা এখন অক্ষয় কুমারকে পাওয়ার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষ। অক্ষয়ও যদি সময় দিতে না পারেন তবে সিনেমার বাইরের কোনো তারকাকে উপস্থাপক হিসেবে নেওয়ার চেষ্টা করবে তারা। বিগ বস-এর তিন নম্বর পর্ব উপস্থাপনা করেছিলেন অমিতাভ বচ্চন। এদিকে শাহরুখ খানের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করতে চলেছেন তাঁর স্ত্রী গৌরী খান। প্রায় ২০ বছর ঘরসংসার করলেও গৌরীকে ক্যামেরার সামনে দেখা গেছে খুব কম। আর শাহরুখ খানের সঙ্গে তো নয়ই। ওয়েবসাইট।