‘বিটউইন দ্য লাইনস’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মঙ্গলবার র্যাডিসন ব্লু হোটেলে পরিবেশিত হলো বলিউড অভিনেত্রী নন্দিতা দাস ও সুবোধ মাসকারা অভিনীত নাটক বিটউইন দ্য লাইনস। পরিচালক হিসেবে নন্দিতা দাসের প্রথম নাটক এটি। নাটকটি প্রযোজনা করেছেন নন্দিতা দাস এবং সুবোধ মাসকারার প্রতিষ্ঠান ‘ছোটি প্রোডাকশন কোম্পানি’। বিটউইন দ্য লাইনস -এর গল্পের কাহিনি হচ্ছে সমসাময়িক এক শিক্ষিত ও অবস্থাপন্ন বিবাহিত যুগলের আধুনিকতা ও চিরাচরিত ধ্যান-ধারণার সঙ্গে খাপ খাওয়ানোর টানাপোড়েন। এতে দেখানো হয়েছে ১০ বছর ধরে বিবাহিত এক আইনজীবী যুগলের সম্পর্কের বিভিন্ন দিক। বিজ্ঞপ্তি।