‘বিপাশার সঙ্গে’ তামান্না ও চাঁদনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপাশার সঙ্গে অনুষ্ঠানটির এবারের অতিথি নৃত্যশিল্পী তামান্না ও চাঁদনী। অনুষ্ঠানের এবারের বিষয় থাকছে নৃত্য। তাঁরা কথা বলবেন শিল্পমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে। অনুষ্ঠানটিতে আরও দেখানো হবে আলোচিত ও অনালোচিত টেলি ও মঞ্চ নাটকের দৃশ্য। সেই সঙ্গে রয়েছে বিশ্বের আলোচিত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও চিত্রশিল্পীদের ওপর আলোকপাত।আরটিভির জন্য অনুষ্ঠান সঞ্চালনা ও পরিকল্পনা করেছেন বিপাশা হায়াত। আজ রাত নয়টা ৫০ মিনিটে এ অনুষ্ঠান আরটিভিতে প্রচারিত হবে।