‘বিবিসাব’-এর ৮০তম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই তাঁকে বিবিসাব বলে ডাকে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি স্বামী ও দুই সন্তান হারিয়েছেন। কিন্তু জীবনসংগ্রামে থেমে যাননি, একা লড়তে থাকেন। ভালোই চলছিল। একসময় দেখেন, যারা তাঁর আপনজনদের হত্যা করেছে, সেই স্বাধীনতাবিরোধী চক্র সমাজে প্রতিষ্ঠা পেয়েছে। তখন প্রতিবাদী ভূমিকা নেন বিবিসাব, প্রকাশ্যেই তীব্র ঘৃণা প্রকাশ করেন ওইসব যুদ্ধাপরাধীর বিরুদ্ধে। ওদের বিরুদ্ধে শুরু হয় তাঁর নিজস্ব সংগ্রাম। জীবনের নানা ঘাত-প্রতিঘাত তাঁকে এক অসম সাহসী রমণীতে পরিণত করে তোলে।শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় গতকাল শনিবার মঞ্চস্থ হয়েছে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের বিবিসাব। আবদুল্লাহ আল মামুনের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক এই নাটকটি মঞ্চস্থ করা হয় স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে। গতকাল ছিল বিবিসাব-এর ৮০তম প্রদর্শনী।জামালউদ্দিন হোসেনর নির্দেশনায় বিবিসাব নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন রওশন আরা হোসেন। এ ছাড়া অন্যান্য চরিত্রে রূপদান করেছেন গোলাম সারোয়ার, এস এম মহসিন, শহীদুল হক, চঞ্চল সৈকত, হেলেন হাসান, সাঈদ রহমান, আসাদ কাদের, মুকুল পারভেজ প্রমুখ।তথ্যচিত্রে সুরসাধক আলতাফ মাহমুদ শহীদুল্লা কায়সারের লেখা ও আলতাফ মাহমুদের সুর করা ‘আমি মানুষের ভাই স্পার্টাকাস’ গানটি গাইছেন শিল্পী অজিত রায়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এই গান ও স্পার্টাকাস সম্পর্কে বলছেন। একপর্যায়ে তিনি আলতাফ মাহমুদকে কীর্তনখোলা অববাহিকার স্পার্টাকাস হিসেবে আখ্যায়িত করেন। সাংস্কৃতিক আন্দোলনে আলতাফ মাহমুদের ভূমিকা ও অবদান সম্পর্কে বলছেন মাসিক কালি ও কলম-এর সম্পাদক আবুল হাসনাত। এভাবেই শুরু সুরসাধক আলতাফ মাহমুদকে নিয়ে সেন্টু রায় নির্মিত আলতাফ মাহমুদ তথ্যচিত্রের। গতকাল শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন বাংলাধরিত্রী রাজধানীর গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করে।তথ্যচিত্রে সংগীতসাধক আলতাফ মাহমুদের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন সন্জীদা খাতুন, আবুল বারক আলভী, আখতার হুসেন, নিলু বিল্লাহ, দিনু বিল্লাহ, আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ প্রমুখ। ফাঁকে ফাঁকে বাজে আলতাফ মাহমুদের সুর করা বেশ কয়েকটি গান। এসবের মধ্যে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ অন্যতম। এ ছাড়া এতে আছে আলতাফ মাহমুদের বরিশালের মুলাদীর গ্রামের বাড়ি, বরিশাল শহর যেখানে তাঁর জীবনের অনেকটা সময় কেটেছে। আছে কয়েকটি আলোকচিত্র। একটি আলোকচিত্রে তাঁর সঙ্গে আছেন শিল্পী কামরুল হাসান ও শাহীন সামাদ। অন্য একটিতে তিনি হারমোনিয়াম বাজাচ্ছেন। এ ছাড়া আছে আলতাফ মাহমুদের মা ও বাবার আলোকচিত্র। তথ্যচিত্রটির ব্যাপ্তি দেড় ঘণ্টা।রেবেকা সুলতানা সংগীতসন্ধ্যানজরুলের দেশাত্মবোধক ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শিল্পী রেবেকা সুলতানা। গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘রেবেকা সুলতানা একক সংগীতসন্ধ্যা’ শিরোনামের এ সংগীতানুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী।শিল্পী নজরুলের কীর্তন, ভজন, গজল, ঠুমরিসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন। এ ছাড়া তিনি রবীন্দ্রনাথের ‘তুমি শ্যামল সুন্দর’, রজনীকান্তের ‘তুমি নির্মল করো’, অতুল প্রসাদের ‘যদি তোর হূদযমুনা’ গেয়ে শোনান। অনুষ্ঠান শেষ হয় দেশাত্মবোধক ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে। মঙ্গলবার থেকে পথনাট্যোৎসব চলতি অর্থবছরে বরাদ্দ সরকারি অনুদানের অর্থে বাংলাদেশ পথনাটক পরিষদ তাদের কর্মকাণ্ড শুরু করেছে। শনিবার শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পরিষদের সভাপতি মান্নান হীরা। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আক্তারুজ্জামান, অলোক বসু প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, পথনাটকের বিকাশে ৪৩ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে পরিষদ। এ অর্থে বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নারায়ণগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর ও সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেলাভিত্তিক নাটক নির্মাণ কর্মশালা। কয়েক দিনের মধ্যে তিনটি বিভাগে শুরু হবে বিভাগীয় নাটক নির্মাণ কর্মশালা। চলবে সাত দিন। আয়োজকেরা জানান, এরপর ঢাকায় অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় কর্মশালা। ১০ দিনব্যাপী এ কর্মশালার পর শুরু হবে পথনাট্যোৎসব। দেশের ১৫টি জেলায় আয়োজন করা হবে তিন দিনব্যাপী পথনাট্যোৎসব। পাঁচ দিনব্যাপী বিভাগীয় পথনাট্যোৎসব অনুষ্ঠিত হবে ছয়টি বিভাগে। আর এরই ধারাবাহিকতায় ঢাকায় দুটি মহানগর পথনাট্যোৎসবের আয়োজন করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১৯ এপ্রিল এর উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। সপ্তাহব্যাপী আয়োজনের প্রতিদিনই পরিবেশিত হবে ছয়টি নাটক। ৪২টি নাটক পরিবেশনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।